1. thpshopbd@gmail.com : admin :
পাবনায় মাটিকাটা বিরোধে বিএনপি নেতার হাতে বিএনপি নেতা নিহত - probahonewstv
September 17, 2026, 8:23 am

পাবনায় মাটিকাটা বিরোধে বিএনপি নেতার হাতে বিএনপি নেতা নিহত

মোঃ শাহিনুল খান পলাশ,পাবনা
  • Update Time : Wednesday, December 17, 2025
  • 309 Time View
পাবনায় মাটিকাটা বিরোধে বিএনপি নেতার হাতে বিএনপি নেতা নিহত

পাবনায় মাটিকাটা বিরোধে বিএনপি নেতার হাতে বিএনপি নেতা নিহত

মোঃ শাহিনুল খান পলাশ,পাবনা 

পাবনার ঈশ্বরদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বীরু মোল্লা (৫০) নামে এক ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছেনবুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বীরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা—যিনি নিজেও বিএনপির একজন নেতা—পারিবারিক বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটেন। এ নিয়ে কথা বলার উদ্দেশ্যে বুধবার সকালে বীরু মোল্লা কয়েকজনকে সঙ্গে নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যান।

কথাবার্তার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জহুরুল মোল্লা ও তার ছেলে ফাঁকা গুলি ছুড়ে বীরু মোল্লাসহ উপস্থিতদের ঘটনাস্থল ত্যাগ করতে বলেন। কিন্তু তারা সরে না গেলে পরে আবারও গুলি করা হয়। এতে বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠায়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, এটি পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ থেকে সংঘটিত হত্যাকাণ্ড। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদম বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে বার্ষিক মিলনমেলা, আলোচনা সভা ও র‍্যাফেল ড্র ২০২৬ অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category