
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় আলীকদম বাজারে বাজার ব্যবসায়ীদের উদ্যোগে বার্ষিক মিলনমেলা, আলোচনা সভা ও র্যাফেল ড্র ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ০৭ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত আলীকদম বাজারের মধ্যম গলিতে আলীকদম বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এ আয়োজন করা হয়। সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাইছার উদ্দিন বাপ্পির সঞ্চালনায় বাজারের সকল ব্যবসায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বাজারের বিভিন্ন ব্যবসায়ী এবং ক্রেতা-বিক্রেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। আলোচনা সভা শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। আলীকদম বাজার ব্যবসায়ীদের নিকট বিক্রি করা মোট ৩৭৫টি কুপনের মধ্যে লটারির মাধ্যমে ৪০ জন সদস্যকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সুন্দরভাবে এ আয়োজন সম্পন্ন হওয়ায় বাজার পরিচালনা কমিটিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ। তারা বলেন, এ ধরনের আয়োজন বাজারের ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।