1. thpshopbd@gmail.com : admin :
আশুলিয়ায় জমি বিরোধে নারী-শিশুসহ অর্ধশতাধিক মানুষ অবরুদ্ধ, ন্যায়বিচার চেয়ে মানববন্ধন - probahonewstv
September 25, 2026, 1:20 pm

আশুলিয়ায় জমি বিরোধে নারী-শিশুসহ অর্ধশতাধিক মানুষ অবরুদ্ধ, ন্যায়বিচার চেয়ে মানববন্ধন

জুয়েল রানা, ষ্টাফ রিপোর্টার
  • Update Time : Tuesday, March 3, 2026
  • 186 Time View
আশুলিয়ায় নারী-শিশুসহ পরিবার গৃহবন্দি, মানববন্ধনে প্রশাসনের হস্তক্ষেপ দাবি।

ভুক্তভোগী দাবি প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন

জুয়েল রানা, ষ্টাফ রিপোর্টার

সাভারের আশুলিয়ার পলামবাড়ী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নারী-শিশুসহ একাধিক পরিবারকে গৃহবন্দি করে রাখার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলন করেছেন। ভুক্তভোগীরা জানান, ২০১৩ সালে পূর্ব ডেন্ডাবর, কবরস্থান রোড, পলাশবাড়ী, আশুলিয়া, সাভার, ঢাকা এলাকায় ১২ শতাংশ জমি বিক্রির জন্য চুক্তি সম্পন্ন হয়। পরে জমি সংক্রান্ত বিরোধের কারণে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া হয় এবং ইটের দেয়াল নির্মাণের মাধ্যমে পরিবারকে কার্যত অবরুদ্ধ করা হয়েছে।মানববন্ধনে বক্তারা বলেন, “একটি পরিবারকে অবরুদ্ধ করা মানবাধিকার লঙ্ঘন। দ্রুত রাস্তা উন্মুক্ত করা, হয়রানি বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”

ভুক্তভোগীরা অভিযোগ করেন, জমি বিক্রির জন্য বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও সমাধান হয়নি। থানায় লিখিত অভিযোগ দায়েরের পরও প্রতিকার পাননি তারা। মানববন্ধন থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে, যাতে পরিবার স্বাভাবিকভাবে বসবাস করতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টির প্রতি দৃষ্টি দিয়েছেন। সংশ্লিষ্টদের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ঈশ্বরগঞ্জে মানববন্ধনে হামলা — আহত এনসিপি নেতা মোজাম্মেল হোসেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category