1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - probahonewstv
June 14, 2026, 5:43 am

আলীকদমে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Sunday, February 1, 2026
  • 80 Time View
আলীকদমে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

ধানের শীষে ভোট দিয়ে বান্দরবান আসন তারেক রহমানকে উপহার দেওয়ার আহ্বান

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের আলীকদম উপজেলায় বান্দরবান-৩০০ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত আলীকদম বাজারস্থ বিএনপি দলীয় অফিসের সামনে বাজারের ১নং গলিতে আলীকদম উপজেলা বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান-৩০০ নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। এছাড়াও বক্তব্য ও উপস্থিতি দেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, আব্দুল মাবুদ ও মশিউর রহমান মিটন, জেলা যুবদলের সেক্রেটারি আরিফুল ইসলাম, থানচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি খামলাই ম্রো, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অমিত সেন, জেলা কৃষকদলের সভাপতি এয়াজুল হক রিপন, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা ছাত্রদলের সভাপতি আবু বকরসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ।

এছাড়া আলীকদম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রিটন, সাবেক সহ-সভাপতি আনছার আহমেদ, বান্দরবান জেলা বিএনপির সদস্য মংক্যনু মার্মা চৌধুরী, উপজেলা শ্রমিকদলের সভাপতি সুরত আলম ও সেক্রেটারি আনছার আহমেদ ছোটন, উপজেলা কৃষকদলের সভাপতি সাহাব উদ্দিন ও সেক্রেটারি আব্দুর শুক্কুর, জেলা যুবদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বশর, বান্দরবান সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার ইসলাম মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, “আমার পিতা খাদ্যমন্ত্রী থাকাকালীন কোনো দুর্নীতি করেননি। আমিও বান্দরবান জেলা পরিষদের দায়িত্বে থেকেও কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না। ম্রো সম্প্রদায়সহ পাহাড়ের সকল জনগোষ্ঠীর উন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করেছি।” তিনি আরও বলেন, “আলীকদম উপজেলার গণমানুষের নেতা আবুল কালামের বহিষ্কার আদেশ প্রত্যাহারে আমি ভূমিকা রেখেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলা হবে।”

See also  নাইক্ষ্যংছড়িতে বিজিবির টানা দুই দিনের অভিযানে বিপুল পরিমাণ পণ্য ও ১০ হাজার পিস ইয়াবা জব্দ

তিনি জানান, প্রথম ধাপে ৫০ লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে ৪ কোটি নারী এই সুবিধার আওতায় আসবেন। পাশাপাশি দেশের সকল কৃষকের জন্য কৃষক কার্ড চালু করা হবে। ১৪টি জাতিগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে মনোনয়ন পাওয়ায় তিনি গর্বিত বলে উল্লেখ করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বান্দরবান আসনটি তারেক রহমানকে উপহার দেওয়ার আহ্বান জানান। অন্যান্য বক্তারা বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তারা দাবি করেন, সাচিং প্রু জেরীর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই এবং তিনি দায়িত্বে থাকাকালীন ঘুষবিহীন চাকরির ব্যবস্থা ও পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে ভূমিকা রেখেছেন। বক্তারা আরও বলেন, পাহাড়ের ১১টি জাতিসত্তার মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। আলীকদম বিএনপির ঘাঁটি উল্লেখ করে আগামী ১২ ফেব্রুয়ারি ভোর থেকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category