1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে উপজেলা প্রশাসনের আয়োজন ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত - probahonewstv
August 6, 2026, 11:57 am

আলীকদমে উপজেলা প্রশাসনের আয়োজন ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Thursday, August 6, 2026
  • 14 Time View
আলীকদমে উপজেলা প্রশাসনের আয়োজন ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

আলীকদমে উপজেলা প্রশাসনের আয়োজন ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাত/প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ আগস্ট ২০২৬) সকাল ১০টা থেকে,আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম।

সভাপতির বক্তব্যে ইউএনও মনজুর আলম বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিবস আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, মানবিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনা সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও ১নং সদর ইউনিয়নের প্রশাসক সোহেল রানা, আলীকদম থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন শাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিথুন ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ শফিউল আলম, আলীকদম তৈন রেঞ্জ কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, আলীকদম ফায়ার সার্ভিসের প্রতিনিধি, উপজেলা আনসার কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রিটন, আলীকদম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি হিসেবে এনসিপি বান্দরবান জেলার সহ-সমন্বয়ক মোঃ আরাফাতুল ইসলাম, ছাত্রদল নেতা কালাম ফেরদৌস ইসফাক, আলীকদম উপজেলার বর্তমান ও সাবেক রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে আলীকদম উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আইয়ুব খান জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

See also  দুর্গম পাহাড়ি জনপদের মানুষের যাতায়াতে নতুন দিগন্ত

অনুষ্ঠিানে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আত্মত্যাগ ও সংগ্রামের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাদের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category