
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের আলীকদম প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সাধারণ সদস্য পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন প্রশান্ত দে দ্বীপ। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আলীকদম প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রশান্ত দে দ্বীপ জানান, বর্তমান প্রেক্ষাপটে তার পক্ষে প্রেসক্লাবের সাংগঠনিক ও আর্থিক দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি কোষাধ্যক্ষ পদ থেকে একই সঙ্গে প্রেসক্লাবের সাধারণ সদস্য পদ থেকেও অব্যাহতি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
তার এই সিদ্ধান্তে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার দীর্ঘদিনের দায়িত্বশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। আলীকদম প্রেসক্লাব সূত্রে জানা গেছে, শূন্য হওয়া পদগুলো পূরণে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।