1. thpshopbd@gmail.com : admin :
মানবপাচার মামলায় বিশেষ অভিযানে আটক - probahonewstv
August 4, 2026, 9:45 am

মানবপাচার মামলায় বিশেষ অভিযানে আটক

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Tuesday, March 3, 2026
  • 137 Time View
আলীকদমে মানবপাচার মামলার আসামী আটক

মানবপাচার মামলায় বিশেষ অভিযানে আটক

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

আলীকদম উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে মানবপাচার মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমানের দিকনির্দেশনায় আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এএসআই রনেশ বড়ুয়া, এএসআই রাজীব দে এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযান চলাকালে উপজেলার ১নং সদর ইউনিয়নের পানবাজার এলাকায় অভিযান চালিয়ে মানব পাচার-১/২০২৬, জিআর-৪১/২৪, আলীকদম থানার মামলা নং-০৬ (তারিখ: ২৮ নভেম্বর ২০২৪ খ্রি.) এর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আক্তার হোসেন (পিতা: মোঃ আনোয়ার, সাং: পূর্ব পালং পাড়া, ৫নং ওয়ার্ড) কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এর ৬/৭ ধারায় মামলা রয়েছে। বর্তমানে তিনি আলীকদম থানা হাজতে রয়েছেন। থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। পুলিশ কর্মকর্তারা আরও জানান, মানবপাচারসহ সকল ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে বলে নিশ্চিত করেছে বান্দরবান জেলা পুলিশ।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পাবনা জেলার বেড়ায় সরকারি বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category