1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম উপজেলায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট - probahonewstv
August 3, 2026, 6:10 pm

আলীকদম উপজেলায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Friday, January 23, 2026
  • 228 Time View
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলীকদম উপজেলায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

আলীকদম উপজেলায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করেছেন দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত আলীকদম উপজেলা নির্বাহী প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ বিভিন্ন ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনের প্রথম ধাপে উপজেলার মোট ৯টি ভোটকেন্দ্র ঘুরে দেখা হয়। এর মধ্যে ১নং সদর ইউনিয়নে ৩টি, ২নং চৈক্ষ্যং ইউনিয়নে ৩টি এবং ৩নং নয়াপাড়া ইউনিয়নে ৩টি ভোটকেন্দ্র অন্তর্ভুক্ত ছিল।

ভোটকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি নির্বাচনী আচরণবিধি প্রতিপালন হচ্ছে কিনা তা যাচাইয়ের লক্ষ্যে আলীকদম বাজার, পানবাজার, নয়াপাড়া ও চৈক্ষ্যংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। পরিদর্শনকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট ব্যক্তিকে শোকজ বা শাস্তির আওতায় আনা হয়নি বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এ সময় আলীকদম থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য

See also  দূর্ঘটনায় রিপন নিহত (১৮)

Please Share This Post in Your Social Media

More News Of This Category