1. thpshopbd@gmail.com : admin :
মাদককে না বলি, মাদকবিহীন সমাজ গড়ি—সাটুরিয়ায় মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা - probahonewstv
September 6, 2026, 2:41 am

মাদককে না বলি, মাদকবিহীন সমাজ গড়ি—সাটুরিয়ায় মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা

জাহাঙ্গীর আলম, জেলা প্রধান , মানিকগঞ্জ
  • Update Time : Friday, September 4, 2026
  • 12 Time View
মাদককে না বলি, মাদকবিহীন সমাজ গড়ি—সাটুরিয়ায় মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা

মাদককে না বলি, মাদকবিহীন সমাজ গড়ি—সাটুরিয়ায় মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা

জাহাঙ্গীর আলম, জেলা প্রধান , মানিকগঞ্জ

“মাদককে না বলি, মাদকবিহীন সমাজ গড়ি। এসো সবাই খেলা করি, মাদক ছেড়ে মাঠে চলি”— এমন স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ফুটবল প্রতিযোগিতা।

মাদকাসক্তি থেকে যুবসমাজকে দূরে রাখা, খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহী করে তোলা এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে সাটুরিয়া উপজেলা প্রশাসন উপজেলার প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে।
এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ও তিল্লী ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয় একটি প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ম্যাচ। খেলাটি দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী দর্শক। খেলাকে কেন্দ্র করে স্থানীয় তরুণ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উপজেলা প্রশাসন দলের নেতৃত্ব দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম। অপরদিকে তিল্লী ইউনিয়ন দলের নেতৃত্ব দেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল উপহার দেন। তবে মাঠের খেলায় নিজেদের আধিপত্য ধরে রেখে উপজেলা প্রশাসন দল একের পর এক গোল করে এগিয়ে যায়। শেষ পর্যন্ত উপজেলা প্রশাসন দল ৪-১ গোলের ব্যবধানে তিল্লী ইউনিয়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা। এ সময় বক্তারা বলেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে মাদকের কুফল এবং এর ভয়াবহ সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করেন সাটুরিয়া উপজেলায় সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহামুদুল ইসলাম। সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মোসারফ হোসেন। তারা যুবসমাজকে মাদক থেকে দূরে থেকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

See also  শিমুলিয়ায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি অপরাধ ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ লক্ষ্যেই সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বক্তারা সবাইকে মাদককে না বলার এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

“মাদককে না বলি, মাদকবিহীন সমাজ গড়ি—এসো সবাই খেলা করি, মাদক ছেড়ে মাঠে চলি”—এই প্রত্যয়ে সাটুরিয়ায় চলমান মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category