1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ: চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দম্পতি আটক, শিশু উদ্ধার - probahonewstv
September 3, 2026, 3:42 am

নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ: চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দম্পতি আটক, শিশু উদ্ধার

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Thursday, September 3, 2026
  • 2 Time View
নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ: চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দম্পতি আটক, শিশু উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ: চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দম্পতি আটক, শিশু উদ্ধার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও দুই লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‍্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক আ.ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া শিশু মারুফা জান্নাত মাহি (৪ মাস ৫ দিন) নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ হালামী পাড়া গ্রামের মো. রশিদ উল্লাহ ও ইয়াছমিন আক্তারের মেয়ে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় ফুপু বাড়িতে বেড়াতে যায়। সেখানে অতিথি হিসেবে আসা মো. আলম ওরফে নুরুল আলম এবং ত্রিশা ওরফে মারিয়া ওরফে সানজিনা আক্তার তিশার সঙ্গে তাদের পরিচয় হয়।

পরদিন ২২ আগস্ট বিকেল ৫টার দিকে ত্রিশা শিশুটিকে কোলে নিয়ে মোবাইল ফোন চার্জ দেওয়ার কথা বলে পাশের একটি ঘরে যান।

কিছুক্ষণ পর সেখানে শিশুটিকে পাওয়া না গেলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে ২৬ আগস্ট দুটি মোবাইল নম্বর থেকে শিশুটির মায়ের ব্যবহৃত নম্বরে ফোন করে অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানায় র‍্যাব। টাকা না দিলে শিশুটিকে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ২৬ আগস্ট নাইক্ষ্যংছড়ি থানায় পাঁচজন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও এক-দুজনকে আসামি করে মামলা করেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়।

র‍্যাব-১৫ ও র‍্যাব-৭-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার পলাতক ৩ ও ৪ নম্বর আসামি চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় অবস্থান করছেন।
এর ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন কমিশনার গলির কাঁচাবাজার এলাকায় অভিযান চালায় র‍্যাব-৭ ও র‍্যাব-১৫-এর যৌথ দল।

See also  আলীকদমে বিএনপির জনসভা

অভিযানে মো. আলম ওরফে নুরুল আলম (৩০) এবং তার স্ত্রী ত্রিশা ওরফে মারিয়া ওরফে সানজিনা আক্তার তিশা (২৫)কে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশু মারুফা জান্নাত মাহিকে উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, আটক দুই আসামি ও উদ্ধার হওয়া শিশুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category