1. thpshopbd@gmail.com : admin :
শিমুলিয়ায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত - probahonewstv
April 25, 2026, 5:37 pm

শিমুলিয়ায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : মাওলানা জিল্লুর রহমান ( ঢাকা ) 
  • Update Time : Wednesday, October 22, 2025
  • 399 Time View
“জমিয়ত কখনো বাতিলের সঙ্গে আপোস করেনি”— বক্তাদের অভিমত

স্বাধীনতা ও ইসলাম রক্ষায় ওলামায়ে কেরামের অবদান স্মরণ

বিশেষ প্রতিনিধি : মাওলানা জিল্লুর রহমান ( ঢাকা ) 
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

 শিমুলিয়া ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর ২০২৫) বিকেলে ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা ইদ্রিস আলী।

 ‘জমিয়ত বাতিলের সঙ্গে আপোস করেনি’ — বক্তারা :  সম্মেলনের প্রধান অতিথি মুফতি হুমায়ূন সাইদ বলেন, “জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ অন্যান্য সংগঠনের মতো নয়।
  এই সংগঠন কখনো বাতিলের সঙ্গে আপোস করেনি, বরং সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে।” তিনি আরও বলেন, “দেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ায় জমিয়ত
  কখনো নিষিদ্ধ হয়নি। বর্তমানে যেভাবে ধর্মীয় মূল্যবোধকে বিকৃত করার চেষ্টা চলছে, সেখানে ওলামায়ে কেরামদের ঐক্য অপরিহার্য।”
 স্বাধীনতা আন্দোলনে জমিয়তের অবদান স্মরণ :  ইউনিয়ন শাখার সহসভাপতি মাওলানা জসিমউদ্দিন বলেন, “উপমহাদেশে ইংরেজবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল 
  জমিয়তে উলামায়ে ইসলাম। বৃটিশ শাসনের বিরুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের অনেকেই জমিয়তের সঙ্গে যুক্ত ছিলেন।” তিনি আরও বলেন, “কোনো সংগঠনের নামে ইসলাম শব্দ
   থাকলেই সেটি ইসলামি দল হয় না। প্রকৃত ইসলামি আদর্শে বিশ্বাসী সংগঠনই জমিয়তে উলামায়ে ইসলাম।”
 ত্যাগ, আদর্শ ও ঐতিহ্যের ধারাবাহিকতা :  সাংগঠনিক সম্পাদক বলেন, “হুসাইন আহমাদ মাদানি (রহ.) যেমন আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ পড়তেন,
  তেমনি সেই উদ্দেশ্যেই তিনি জমিয়ত প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের প্রায় সব প্রবীণ আলেম-ওলামা জমিয়তের সঙ্গে যুক্ত ছিলেন।” তিনি আরও যোগ করেন,“হযরত শাহ আহমদ শফী (রহ.) 
 সারাজীবন জমিয়তের দায়িত্ব পালন করেছেন। ইসলাম ও মানবতার পক্ষে অবস্থান নেওয়াই জমিয়তের মূল শক্তি।”
 ইসলামের নেতৃত্ব ও ঐক্যের বার্তা :  মুফতি হাবিবুল্লাহ আশরাফ বলেন, “ইংরেজরা মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে হিন্দুদের হাতে তুলে দিয়েছিল। 
  তখনই শাইখুল হিন্দ ১৯১৯ সালে জমিয়তে উলামায়ে ইসলাম প্রতিষ্ঠা করেন।” তিনি বলেন, “বাংলাদেশের উলামায়ে কেরামদের একমাত্র ঐক্যের প্ল্যাটফর্ম হতে পারে জমিয়ত।
 নেতৃত্বের প্রকৃত অধিকার তাদেরই।”
 ইসলামের পক্ষে ঐক্যের আহ্বান:  যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান জামিল বলেন, “জমিয়ত কোনো পারিবারিক বা ব্যক্তিগত
  সংগঠন নয়; এটি প্রতিষ্ঠিত হয়েছে দেশের, ইসলামের ও মানুষের কল্যাণে।” তিনি আরও বলেন, “২০১৩ সালে নাস্তিকদের উত্থানের সময় জমিয়তই ইসলাম রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছিল।”
 ‘১০৬ বছরের ঐতিহ্য অমলিন’:  সমাপনী বক্তব্যে মাওলানা মাঈনুদ্দিন ফরায়েজি বলেন, “১০৬ বছরের একটি ঐতিহ্যবাহী সংগঠন আজও ইসলামের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
   দেশের স্বার্থে প্রয়োজনে ছাড় দিলেও আদর্শে কখনো আপোস করেনি জমিয়ত।” তিনি সংগঠনের কল্যাণ ও দেশের শান্তি কামনা করে বক্তব্য শেষ করেন।
See also  মাদারীপুরে রিপোর্টার্স ক্লাব ইফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category