
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রি. জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় “করবো কাজ, গড়বো দেশ, গণতান্ত্রিক বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ ও সংগ্রামের কথা আলোচনা করা হয়।
পৌরটাইনহল রুমে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কৃষি বিষয়ক সহ-সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি এবং জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়া এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম এন আবছার।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব প্রবীণ চন্দ্র চাকমা।
বক্তারা বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগ্রাম করে যাচ্ছে। দলের ৪৮ বছরের পথচলায় দেশ ও জনগণের কল্যাণে বিএনপির ভূমিকা ছিল অগ্রণী। আগামীতেও জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।