1. thpshopbd@gmail.com : admin :
ভালুকায় স্কুলে যাওয়ার সুযোগে ঘরে চু/রি, আলমারি ভেঙে সাড়ে ৬ লাখ টাকার স্বর্ণালংকার লু/টের অ/ভি/যো/গ - probahonewstv
September 5, 2026, 1:46 am

ভালুকায় স্কুলে যাওয়ার সুযোগে ঘরে চু/রি, আলমারি ভেঙে সাড়ে ৬ লাখ টাকার স্বর্ণালংকার লু/টের অ/ভি/যো/গ

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ
  • Update Time : Friday, September 4, 2026
  • 6 Time View
ভালুকায় স্কুলে যাওয়ার সুযোগে ঘরে চুরি, আলমারি ভেঙে সাড়ে ৬ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগ

ভালুকায় স্কুলে যাওয়ার সুযোগে ঘরে চুরি, আলমারি ভেঙে সাড়ে ৬ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগ

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নে স্কুলে যাওয়ার সুযোগে একটি বসতঘরে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শারমিন আক্তার (২৫) ভালুকা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট ২০২৬ সকাল সাড়ে ৯টার দিকে শারমিন আক্তার তার মাকে বাড়িতে রেখে স্কুলে চলে যান। পরে দুপুরের দিকে বাড়িতে ফিরে তিনি দেখতে পান, ঘরের ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। পশ্চিম পাশের কক্ষে থাকা আলমারির ভেতর থেকে স্বর্ণালংকার ও রুপার নূপুর খোয়া গেছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, চুরি যাওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে তিনটি আংটি, একটি নাকফুল, একজোড়া কানের দুল ও একটি চেইন, যার আনুমানিক মূল্য রস
সাড়ে ৬ লাখ টাকা। এছাড়া একজোড়া রুপার নূপুর, যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। সব মিলিয়ে প্রায় ৬লাখ বাষট্টি হাজার টাকার অলংকার চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভুক্তভোগী ভালুকা থানায় লিখিত অভিযোগ করেন এবং চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
ঘটনাটি তদন্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা।

See also  রংপুরের মিঠাপুকুরে বিআরটিসি বাসের ধাক্কায় দেলদার হোসেন নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু!

Please Share This Post in Your Social Media

More News Of This Category