1. thpshopbd@gmail.com : admin :
মোটরসাইকেলে অভিনব কৌশলে মা দ ক পরিবহন, বগুড়ায় ১৩৬ বোতল ইস্কাফসহ আ ট ক ১ - probahonewstv
August 8, 2026, 7:11 am

মোটরসাইকেলে অভিনব কৌশলে মা দ ক পরিবহন, বগুড়ায় ১৩৬ বোতল ইস্কাফসহ আ ট ক ১

Reporter Name
  • Update Time : Wednesday, July 8, 2026
  • 27 Time View

মোটরসাইকেলে অভিনব কৌশলে মাদক পরিবহন, বগুড়ায় ১৩৬ বোতল ইস্কাফসহ আটক ১

সাজেদুল ইসলাম রাসেল বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সদর উপজেলার এরুলিয়া হাটখোলা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৩৬ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘ইস্কাফ’সহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া।

র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁ-বগুড়া মহাসড়কের এরুলিয়া হাটখোলা বাজার এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় মোটরসাইকেলে করে মাদক পরিবহনের সন্দেহে এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১৩৬ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি হলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকার ছানাউল একরাম শাওন (৩০)। অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআর-১৫০ মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড জব্দ করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক নির্মূলে র‌্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

See also  টাঙ্গাইল মির্জাপুরে ডিবি পরিচয়ে চালকসহ যাত্রী অপহরণের অ ভি/যো গে

Please Share This Post in Your Social Media

More News Of This Category