1. thpshopbd@gmail.com : admin :
খাগড়াছড়ির পানছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন ও পুরস্কার বিতরণ। - probahonewstv
August 6, 2026, 11:00 am

খাগড়াছড়ির পানছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন ও পুরস্কার বিতরণ।

সৈয়দ এম এ বাসার পানছড়ি, প্রতিনিধিঃ
  • Update Time : Thursday, August 6, 2026
  • 11 Time View
খাগড়াছড়ির পানছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন ও পুরস্কার বিতরণ।

খাগড়াছড়ির পানছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন ও পুরস্কার বিতরণ।

সৈয়দ এম এ বাসার
পানছড়ি, প্রতিনিধিঃ

“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পানছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

০৫ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারহানা নাসরিন।

অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পানছড়ি মডেল মসজিদের খতিব মাওলানা সাব্বির মাহমুদ রশিদী। স্বাগত বক্তব্য রাখেন পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস অহিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুতোষ চাকমা, ইউআরসি নুরুল করিম, চেংগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন এবং জামাতের উপজেলা সভাপতি মোঃ জাকির হোসেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে এবং জুলাইয়ের চেতনা ধারণ করে সবার আগে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজনে: উপজেলা প্রশাসন, পানছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

See also  ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category