1. thpshopbd@gmail.com : admin :
ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ২, আ-হ-ত ১ - probahonewstv
April 27, 2026, 12:04 am

ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ২, আ-হ-ত ১

বুলবুল হোসেন,তারাগঞ্জ প্রতিনিধি
  • Update Time : Friday, March 13, 2026
  • 73 Time View
রংপুরের তারাগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নি-হ-ত ও একজন গুরুতর আ-হ-ত হয়েছেন।

তারাগঞ্জে সড়কে রক্তাক্ত সকাল: ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ২, আ-হ-ত ১

বুলবুল হোসেন,তারাগঞ্জ প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজীপুর এলাকায় খারুভাজ ব্রিজের পশ্চিমে মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নি-হ-ত ও একজন গুরুতর আ-হ-ত হয়েছেন।শুক্রবার (১৩ মার্চ) সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে রংপুর-সৈয়দপুর মহাসড়কের হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরগামী পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭১১২) এবং রংপুর থেকে সৈয়দপুরমুখী ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৯০৭৮)-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ট্রাক দুটির সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় পাথরবোঝাই ট্রাকের চালক ইদ্রিস আলী (৩৫), পিতা মৃত রহিদুল ইসলাম, গ্রাম জলুলী, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ ঘটনাস্থলেই নি-হ-ত হন। অপরদিকে ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাকের চালকও ঘটনাস্থলেই মারা যান। তবে তার নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ নিহত চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

এদিকে পাথরবোঝাই ট্রাকের হেলপার আরিফুল (৩২), পিতা নুর ইসলাম, গ্রাম জলুলী, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ গুরুতর আ-হ-ত হন। তাকে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল রেকারিংয়ের মাধ্যমে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি মহাসড়ক থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেয়। এতে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় দুইজন নি-হ-ত ও একজন আ-হ-ত হয়েছেন। ঘটনাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে সরকার ইতিহাসে মীরজাফরের কাতারে স্থান পাবে : ইসলামী আন্দোলন নেতাদের হুঁশিয়ারি

Please Share This Post in Your Social Media

More News Of This Category