
মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা স্টেশন এলাকায় কিছুক্ষণ আগে ঘটে গেছে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা
রিহান সিকদার,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।
হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে ঢাকা-ধামরাই রুটের একটি বাসকে সজোরে ধাক্কা দিয়েছে। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে, একটি বাস অন্যটির পেছনে ঢুকে গিয়ে দুমড়ে-মুচড়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিলে ধামরাইগামী বাসটি সামনের আরেকটি গাড়িকে সজোরে আঘাত করে। এই ঘটনায় সামনের গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এই মুহূর্তে গোড়াই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। তারা ক্ষতিগ্রস্ত বাসগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ করছে, যাতে যান চলাচল স্বাভাবিক থাকে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, পুরো ঘটনাটি ঘটেছে আনুমানিক দুপুর ১:৫০ মিনিট এর দিকে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে, তবে আশার কথা হলো, এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। মহাসড়কে এই ধরণের বেপরোয়া গাড়ি চালনার ফলে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ বর্তমানে হানিফ পরিবহনের বাস ও ধামরাইগামী বাসটিকে আটক করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বিস্তারিত জানতে চোখ রাখুন।