
সোনারগাঁওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দূর্ঘটনা কভার্ডভ্যান চালক নিহত
হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী চলন্ত একটি কাভার্ডভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায়। ওই সময় কাভার্ডভ্যান চালক বাবলু (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকারী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (৬ জুন) সকালে উপজেলার নয়াগাঁও এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মৃত সানোয়ার হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান চলন্ত অবস্থায় হঠাৎ চাকা ফেটে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। সংঘর্ষের পর কাভার্ডভ্যানটি উল্টে যায় এবং দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় কাভার্ডভ্যানচালক বাবলু ঘটনাস্থলেই নিহত হয় এবং তার সঙ্গে থাকা সহযোগী গুরুতর আহত হন। আহত সহযোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত হেল্পারের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সড়কের পাশে রাখা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
সোনারগাঁও প্রতিনিধি
০১৮১৯৯১০৪২৯
তাং-০৬.০৬.২৬ইং