1. thpshopbd@gmail.com : admin :
ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবির অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক - probahonewstv
June 15, 2026, 10:43 am

ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবির অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Monday, January 26, 2026
  • 109 Time View
ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবির অভিযানে ফেন্সিডিলের বিকল্প ৭৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার।

ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবির অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

মোঃ শামিম,পটুয়াখালী জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় চোরাকারবারীরা নানান কৌশল ও রুট পরিবর্তন করে মাদক পাচারের চেষ্টা চালালেও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) তা কঠোরভাবে প্রতিহত করে চলেছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) মধ্যরাতে আনুমানিক ৩টা ০০ মিনিটে ৫৯ বিজিবির অধীন চাঁনশিকারী বিওপি’র একটি বিশেষ টহল দল ভোলাহাট উপজেলার সীমান্ত পিলার ১৯৭/১-এস থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চামুচা নামক একটি মাঠে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত মালিকবিহীন ৭৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ Eskuf DX উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা নেশাজাতীয় দ্রব্য ফেলে দ্রুত পালিয়ে যাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আটককৃত নেশাজাতীয় সিরাপের বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, গত দুই মাসে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এ পর্যন্ত ২ হাজার ৩২১ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ এবং ২৬ হাজার ৩০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জাতির বৃহত্তর স্বার্থ ও যুবসমাজকে রক্ষায় সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।”

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  দাগনভূঞাঁয় মাটি দস্যু অভিযান

Please Share This Post in Your Social Media

More News Of This Category