1. thpshopbd@gmail.com : admin :
প্রেমিকের সঙ্গে ফোনে কথা কাটাকাটির জেরে পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ, কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা - probahonewstv
June 21, 2026, 8:22 pm

প্রেমিকের সঙ্গে ফোনে কথা কাটাকাটির জেরে পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ, কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা

পটুয়াখালী জেলা প্রতিনিধি ( শামীম )
  • Update Time : Monday, January 12, 2026
  • 103 Time View
পটুয়াখালীর দুমকিতে প্রেমিকের সঙ্গে ফোনে কথা কাটাকাটির জেরে পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা। সেনা সদস্য ও জেলেদের সহায়তায় উদ্ধার, চিকিৎসাধীন।

প্রেমিকের সঙ্গে ফোনে কথা কাটাকাটির জেরে পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ, কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা

পটুয়াখালী জেলা প্রতিনিধি ( শামীম )

পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতু থেকে প্রেমিকের সঙ্গে ফোনে কথা কাটাকাটির জেরে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কলেজছাত্রী। রোববার ১১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া কলেজছাত্রীর নাম তানজিলা। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তানজিলা পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ দিলে লেবুখালী সেনানিবাসের সেনা সদস্যদের সহায়তায় জেলেদের একটি নৌকার মাধ্যমে তাকে দ্রুত উদ্ধার করা হয়। পরে তাকে লেবুখালীর ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, তানজিলার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায়। তার প্রেমিক সজিব একই এলাকার বাসিন্দা, যিনি বর্তমানে রংপুর সেনানিবাসে কর্মরত। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নিয়ে পারস্পরিক মতবিরোধের জেরে অভিমানে তিনি এ আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করেন পরিবারের সদস্যরা।

দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীর পরিবারকে অবহিত করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, মেয়েটি ঘুমের ওষুধ সেবন করেছিল এবং বর্তমানে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

See also  সোনাগাজীতে কিশোর হামলা,স্কুলছাত্র গুরুতর আহত

Please Share This Post in Your Social Media

More News Of This Category