1. thpshopbd@gmail.com : admin :
ফেনী ইউনিভার্সিটিতে NILS চ্যাপ্টারের অভিষেক: নতুন নেতৃত্বে শাফি ও রেজভী - probahonewstv
June 15, 2026, 1:11 pm

ফেনী ইউনিভার্সিটিতে NILS চ্যাপ্টারের অভিষেক: নতুন নেতৃত্বে শাফি ও রেজভী

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Wednesday, September 17, 2025
  • 426 Time View
আন্তর্জাতিক আইন শিক্ষার্থীদের সংগঠন এখন ফেনী ইউনিভার্সিটিতে ,নেতৃত্বে শাফি-রেজভী, গঠিত হলো ১৯ সদস্যের কমিটি

ফেনী ইউনিভার্সিটিতে NILS চ্যাপ্টারের অভিষেক: নতুন নেতৃত্বে শাফি ও রেজভী

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি

ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক আইন শিক্ষার্থীদের সংগঠন NILS (Network for International Law Students) Feni University Chapter-এর অভিষেক অনুষ্ঠান। এ উপলক্ষে গঠিত হয় ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি। এতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী মহিবুল হক শাফি এবং জেনারেল সেক্রেটারি হয়েছেন বিবি জুলেখা রেজভী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (অ্যাক্টিং) মোহাম্মদ আবুল কাশেম, রেজিস্ট্রার (অ্যাক্টিং) শাহ আলম, প্রক্টর মোহাম্মদ আয়াতুল্লাহ এবং লেকচারার ও সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী তাসনিম জাহান তানজি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে যোগ দেন।প্রেসিডেন্ট শাফি তার বক্তব্যে বলেন, “NILS FU Chapter ফেনী ইউনিভার্সিটির অন্যান্য আইনভিত্তিক সংগঠনের সঙ্গে সমন্বয় রেখে আইনশিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাবে।”

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা :

নবগঠিত কমিটি ঘোষণা করেছে, তারা আগামীতে আয়োজন করবে— লিগ্যাল রিসার্চ ওয়ার্কশপ ও মুট কোর্ট প্রতিযোগিতা ,সেমিনার ও সিম্পোজিয়াম, আইন শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম , ,মানবাধিকার ও সামাজিক সচেতনতা কার্যক্রম

🌍 আন্তর্জাতিক পরিসরে সুযোগ

NILS বর্তমানে বিশ্বের ২৬টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। ফেনী ইউনিভার্সিটিতে নতুন অধ্যায়ের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে গবেষণা, নেটওয়ার্কিং ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করা হয়।

See also  দূর্গম বুলুপাড়ায় বিজিবির পৃষ্ঠপোষকতায় প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা

Please Share This Post in Your Social Media

More News Of This Category