1. thpshopbd@gmail.com : admin :
ফেনী জেলা কমিটি গঠন: আজাদ সভাপতি, দেওয়ানী সাধারণ সম্পাদক, রবি সিনিয়র সহ–সভাপতি - probahonewstv
June 14, 2026, 11:02 pm

ফেনী জেলা কমিটি গঠন: আজাদ সভাপতি, দেওয়ানী সাধারণ সম্পাদক, রবি সিনিয়র সহ–সভাপতি

আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী
  • Update Time : Wednesday, December 3, 2025
  • 284 Time View
ফেনী জেলা কমিটি গঠন: আজাদ সভাপতি, দেওয়ানী সাধারণ সম্পাদক, রবি সিনিয়র সহ–সভাপতি

বিভিন্ন শ্রেণী–পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি; মাসের শেষে পরিচিতি অনুষ্ঠানে আনুষ্ঠানিক ঘোষণা


 আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী

ফেনী জেলার অগণিত সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রশাসনের প্রতিনিধিদের প্রাণবন্ত অংশগ্রহণে গঠিত হলো ৫১ সদস্যের নতুন জেলা কমিটি। দীর্ঘ আলোচনামূলক সভা শেষে সর্বসম্মতিক্রমে আজাদ মালদারকে সভাপতি, এমএ দেওয়ানীকে সাধারণ সম্পাদক এবং রবিউল হক রবিকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেন ফেনী জেলার ডিসি ও এসপি–র প্রতিনিধি, জেলা তথ্য কর্মকর্তা, বিভিন্ন জাতীয় ও স্থানীয় টিভি ও পত্রিকার সিনিয়র সাংবাদিকবৃন্দ, সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম বিভাগের সভাপতি এবং অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ। এ ছাড়া ফেনীর ছয়টি উপজেলার সভাপতি, সম্পাদক এবং সংশ্লিষ্ট কমিটির দায়িত্বশীল সাংবাদিকদের উপস্থিতিতে সভা আরও প্রাণবন্ত ও তাৎপর্যময় হয়ে ওঠে। আলোচনার ধারাবাহিকতায় ৬ উপজেলা সভাপতিসহ মোট ১১ জনকে সহ–সভাপতির দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি সম্পাদকীয় বিভিন্ন পদ ও নির্বাহী সদস্য মিলিয়ে সর্বসম্মতভাবে ৫১ সদস্যের একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, নতুন কমিটি ফেনী জেলার সাংবাদিকতা পেশাকে আরও শক্তিশালী করবে এবং পেশাদারিত্ব, ন্যায়নিষ্ঠা ও আধুনিক সাংবাদিকতার চর্চাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতি ও দায়িত্ব প্রদান অনুষ্ঠান এ মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হবে এবং ঘোষিত হবে কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। সংশ্লিষ্ট সকলেই আশা প্রকাশ করেন যে সদ্য গঠিত শক্তিশালী এই ৫১ সদস্যের জেলা কমিটি ফেনী জেলার সাংবাদিক সমাজে নতুন প্রাণ সঞ্চার করবে।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পটুয়াখালী-২ (বাউফল) আসনে খেলাফত মজলিসের মনোনয়ন ফরম সংগ্রহ, প্রার্থী অধ্যাপক মাওলানা আইউব বিন মুছা

Please Share This Post in Your Social Media

More News Of This Category