1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজী সিটি স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন - probahonewstv
June 15, 2026, 1:27 pm

সোনাগাজী সিটি স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Saturday, November 29, 2025
  • 295 Time View
সোনাগাজী সিটি স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন। ৫৬ প্রতিষ্ঠানের ৯৯৫ শিক্ষার্থীর অংশগ্রহণ, পরিদর্শনে বিশিষ্টজন।

৫৬ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯৯৫ শিক্ষার্থীর অংশগ্রহণ, পরিদর্শনে বিশিষ্ট ব্যক্তিবর্গ

আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার

সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজী সিটি স্কুল ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা শুক্রবার ২৮ নভেম্বর সকালে সোনাগাজী আল হেলাল একাডেমি ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকার মোট ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৯৯৫ জন মেধাবী শিক্ষার্থী এবার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আগেই আয়োজকরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন সোনাগাজী ডায়াবেটিস এন্ড স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ তানভীর মাহমুদ তৌহিদ, সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মোস্তফা, ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ হিজবুল্লাহসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।

সিটি স্কুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ আকবর হোসাইন এমবিএস বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীলতায় উৎসাহ প্রদানই এ পরীক্ষার মূল উদ্দেশ্য। তিনি জানান, ধারাবাহিকভাবে ভবিষ্যতেও এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হবে। পাশাপাশি পরীক্ষার সফল সমাপ্তিতে সহযোগিতা করার জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category