1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - probahonewstv
April 26, 2026, 1:38 pm

সোনাগাজীতে গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Thursday, March 19, 2026
  • 100 Time View
গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল, প্রশংসিত মানবিক কর্মকাণ্ড।

সোনাগাজীতে গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ

সামাজিক উন্নয়ন, সম্প্রীতি ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনটির অবদানের প্রশংসা
ফেনীর সোনাগাজীতে সামাজিক সংগঠন “গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সোনাগাজী সদর ইউনিয়নের আবদুল হক মুহুরী বাড়ির দরজায় হক মার্কেটের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং সর্বস্তরের রোজাদার মুসল্লীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা মফিজুল হকের সভাপতিত্বে এবং সভাপতি আনিছুল হক সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী সহকারী আবদুল হক মুহুরী। এসময় তিনি গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ইমাম হোসেন পবীর, পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম রিংকু, ঢাকার ব্যবসায়ী ও শ্রমিক দল নেতা আবদুল হাই বাবুল, বিটিসিএল-এর ডিজিএম শিমুল ভৌমিক, ব্যবসায়ী আরিফুল ইসলাম, ফখরুল আবেদীন আরিফ, ব্যাংকার পলাশ বরণ ভৌমিকসহ আরও অনেকে। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক দীপক চন্দ্র নাথ, সহ-সভাপতি কাউছার আলম মঞ্জু, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন সাদ্দাম, উপদেষ্টা আলতাফ হোসেন ওপেল, সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক মিশু এবং ক্রীড়া সম্পাদক একরামুল হক নিশাত অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আবু তাহের, মো. হানিফ, মো. মোস্তফা, মাওলানা ইস্রাফিল, সাবেক ছাত্রদল নেতা ওমর ফারুক জুয়েল, মাঈন উদ্দিন রাজু, সাবেক শিবির নেতা শাহীনুর হোসেন, যুবদল নেতা এমরান হোসেন, রাকিব, ইকবাল হোসেন, কামরুল হাসান লিমন, ইসমাইল হোসেন হৃদয় ও খুরশিদ আলমসহ বিপুল সংখ্যক মুসল্লী।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোস্তফা। এ সময় উপস্থিত মুসল্লীরা দেশের উন্নয়ন, সমাজে শান্তি-শৃঙ্খলা এবং সকলের কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন।
উল্লেখ্য, ২০১০ সালে সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের একঝাঁক তরুণের উদ্যোগে “গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন”-এর যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজের উন্নয়ন, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দীর্ঘ ১৬ বছরের পথচলায় সংগঠনটির সদস্যরা বিভিন্ন সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মাদক ও জুয়া বিরোধী আন্দোলন, গ্রামে রাত জেগে পাহারা দিয়ে ডাকাতি প্রতিরোধ, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে তারা। এসব কর্মকাণ্ডের ফলে এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং মানুষের নিরাপদ জীবনযাপন নিশ্চিত হয়েছে বলে স্থানীয়রা মনে করেন।
করোনা মহামারি ও বন্যার মতো দুর্যোগকালীন সময়েও সংগঠনটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করেছে। পাশাপাশি শিক্ষাবঞ্চিত ও ঝরে পড়া শিক্ষার্থীদের সহযোগিতা এবং অন্ধকারাচ্ছন্ন এলাকায় সড়ক বাতি স্থাপনের মাধ্যমে একটি নিরাপদ ও আলোকিত পরিবেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
স্থানীয়দের মতে, গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন শুধু একটি সংগঠন নয়, এটি একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে, যা তরুণদের সমাজসেবায় উদ্বুদ্ধ করছে।
গ্রামের সার্বিক উন্নয়ন, সম্প্রীতির বন্ধন জোরদার এবং মানবিক সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনটির এ অদম্য প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা। একই সঙ্গে তারা প্রত্যাশা করেন, এ সংগঠনটি আগামীতেও সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখবে।

See also  আলীকদম উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিজয় প্যারেড, আনুষ্ঠানিক কুচকাওয়াজ, আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category