1. thpshopbd@gmail.com : admin :
রোয়াম্ভূ খালে বালি উত্তোলন - probahonewstv
September 26, 2026, 11:30 pm

রোয়াম্ভূ খালে বালি উত্তোলন

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Friday, March 6, 2026
  • 378 Time View
রোয়াম্ভূ খাল থেকে অবৈধ বালি উত্তোলন | অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

অবৈধ বালু-শীল তোলায় অতিষ্ঠ এলাকাবাসী

 মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের রোয়াম্ভূ এলাকায় খাল থেকে অবৈধভাবে বালি ও শীল উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোয়াম্ভূ খাল থেকে দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি দিন-রাত বালি ও শীল উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করছেন। রমজান মাসেও এই কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। বাসিন্দারা জানান, মসজিদে দেওয়ার কথা বলে খাল থেকে বালি উত্তোলন করা হলেও বাস্তবে সেই বালি বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। স্থানীয়দের মতে, প্রতিদিন গভীর রাত পর্যন্ত ট্রাক ও ডাম্পার চলাচলের কারণে বিকট শব্দে তাদের রাতের ঘুম নষ্ট হচ্ছে। পাশাপাশি দিনের বেলায় ভারী যানবাহনের চলাচলে রাস্তায় ধুলাবালি ছড়িয়ে পড়ছে, যার ফলে পথচারীদের চলাচলেও মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।

একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, রমজান মাসেও কোনো বিরতি নেই। দিন-রাত অবিরামভাবে বালি তোলা ও গাড়ি চলাচল করছে। এতে শিশু, বৃদ্ধ ও সাধারণ মানুষ সবাই চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। তারা আরও জানান, অবৈধভাবে খাল থেকে বালি ও শীল উত্তোলনের ফলে এলাকার পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যও হুমকির মুখে পড়ছে। দ্রুত এ কার্যক্রম বন্ধ না করা হলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে রমজান মাসের পবিত্রতা ও এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রার কথা বিবেচনা করে দ্রুত অবৈধ বালি উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পীরগঞ্জে দীর্ঘ ৬০ বছর পর শুরু হলো লোহার খনির অনুসন্ধান

Please Share This Post in Your Social Media

More News Of This Category