1. thpshopbd@gmail.com : admin :
বেড়ায় ৮০ বছরের বৃদ্ধাকে গলা কেটে হত্যা - probahonewstv
September 23, 2026, 8:16 pm

বেড়ায় ৮০ বছরের বৃদ্ধাকে গলা কেটে হত্যা

মোঃ শাহিনুল খান পলাশ,পাবনা
  • Update Time : Tuesday, December 30, 2025
  • 224 Time View
পাবনার বেড়ায় নিজ ঘরে ঢুকে ৮০ বছরের বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ডাকাতির সময় চিনে ফেলায় হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের ধারণা

মোঃ শাহিনুল খান পলাশ,পাবনা
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নতুন পেচাকোলা গ্রামে নিজ ঘরে প্রবেশ করে ৮০ বছরের এক বৃদ্ধ নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারীর নাম রহিমা খাতুন (৮০)। তিনি ওই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের স্ত্রী এবং তিন ছেলে ও পাঁচ মেয়ের জননী। পেশায় তিনি কবিরাজি কাজের সঙ্গে জড়িত ছিলেন। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পেচাকোলা গ্রামে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের আজানের সময় রহিমা খাতুন গলা কাটা অবস্থায় নিজ বাড়ি থেকে চিৎকার করতে করতে পাশের আব্দুল হানিফের বাড়িতে এসে অজ্ঞান হয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা তার গলার চেইন ও কানের দুল নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে স্বর্ণালঙ্কার লুট করে নেওয়ার সময় বৃদ্ধা তাদের চিনে ফেলায় তাকে গলা কেটে হত্যা করা হতে পারে। এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিতাই চন্দ্র সরকার বলেন, পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরেজমিনে তথ্য সংগ্রহ করছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  চট্টগ্রামের পলোগ্রাউন্ডের জনসমুদ্রে দাঁড়িয়ে আগামীর বাংলাদেশ গড়ার রূপরেখা দিলেন তারেক রহমান

Please Share This Post in Your Social Media

More News Of This Category