
আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী
ফেব্রুয়ারি ২০২৬ মাসে ফেনী জেলা সদর হাসপাতাল-এ রোগীর চাপে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। নির্ধারিত ২৫০ শয্যার বিপরীতে বেড অকুপেন্সি রেট দাঁড়িয়েছে ১৫৬.২৭ শতাংশ। এক মাসে বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগ ও বিশেষায়িত ইউনিট মিলিয়ে ২৫ হাজারের বেশি মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন।
ফেব্রুয়ারিতে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ১৩,২৯০ জন। অন্তর্বিভাগে ভর্তি হয়েছেন ৫,০৯৪ জন এবং জরুরি বিভাগে সেবা নিয়েছেন ৭,১৩০ জন। প্রতিদিন গড়ে শতাধিক রোগী ভর্তি ও ছাড়পত্র কার্যক্রম সম্পন্ন হয়েছে। সীমিত অবকাঠামো থাকা সত্ত্বেও চিকিৎসাসেবা বন্ধ হয়নি একদিনও।
মাসটিতে ১০৩টি মেজর এবং ১,২৭১টি মাইনর অপারেশন সম্পন্ন হয়েছে।
মাতৃসেবায়—
নরমাল ডেলিভারি: ৪৪৩টি
সিজারিয়ান ডেলিভারি: ৭১টি
ডি.এন.সি: ৯টি
গাইনি ও অবস বিভাগ নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নবজাতক সেবায়ও বিশেষ নজরদারি ছিল।
রোগ নির্ণয়ে—
এক্স-রে: ৭০০টি
আল্ট্রাসনোগ্রাফি: ১৫৩টি
ইসিজি: ৪৫০টি
ইকো: ৫২টি
ইটিটি: ৩টি
প্যাথলজি টেস্ট: ৪,৫৪১টি
হিমো-ডায়ালাইসিস হয়েছে ৪৫৫টি, ICU-তে চিকিৎসা নিয়েছেন ৭১ জন, এইচডিইউ-তে ১৭৫ জন এবং স্ক্যানু সেবা পেয়েছেন ৩১ জন।
ভিকটিম (ধর্ষণ) পরীক্ষা করা হয়েছে ৮ জনের, সম্পন্ন হয়েছে ১৬টি ময়নাতদন্ত এবং প্রদান করা হয়েছে ২৫টি জন্ম সনদ।
ফেনী জেলার মানুষের কাছে এই হাসপাতাল এখন প্রধান ভরসার কেন্দ্র। রোগীর চাপ বৃদ্ধি পেলেও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টায় সেবার মান ধরে রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে অবকাঠামো ও জনবল বৃদ্ধি পেলে সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।