1. thpshopbd@gmail.com : admin :
ফেনীর ২২ সাংবাদিককে পিআইবির নির্বাচনকালীন বিশেষ প্রশিক্ষণ - probahonewstv
September 19, 2026, 1:46 am

ফেনীর ২২ সাংবাদিককে পিআইবির নির্বাচনকালীন বিশেষ প্রশিক্ষণ

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Thursday, January 29, 2026
  • 120 Time View
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনীর ২২ জন সাংবাদিককে নির্বাচনকালীন বিশেষ প্রশিক্ষণ দিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ভোট, নির্বাচন কমিশন, সাংবাদিকতা ও ফ্যাক্টচেকিং বিষয়ে দুইদিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ

মোহাম্মদ হানিফ, চট্টগ্রাম বিভাগ,সহব্যুরো প্রধান

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিকের ২২ জন সাংবাদিককে নির্বাচনকালীন বিশেষ প্রশিক্ষণ প্রদান করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। রাজধানীর সার্কিট হাউজ রোডে অবস্থিত পিআইবি ভবনের সম্মেলন কক্ষে মঙ্গলবার ও বুধবার দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, নির্বাচনকালীন সময় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য পরিবেশন, গুজব প্রতিরোধ এবং ভোটারদের সচেতন করতে দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই। বুধবার বিকেলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন পিআইবি পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল ইসলাম আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন পিআইবি গবেষক সহুল আহমেদ মুন্না, প্রশিক্ষক সাহানেওযার সাইদ শাহীন, গবেষক ছিদ্দিক ফারুক, সহ-সম্পাদক আলী মর্তুজা প্রমুখ।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন দৈনিক আমার দেশ-এর ডেপুটি এডিটর সুলতান মাহমুদ এবং ইউল্যাবের শিক্ষক ও সাংবাদিক নাজিয়া আফরিন মনামী। দুইদিনব্যাপী প্রশিক্ষণে ডেপুটি এডিটর সুলতান মাহমুদ জুলাই অভ্যুত্থান পরবর্তী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন, শিকারি সাংবাদিকতা, ভোট ও ভোটার, নির্বাচন কমিশনের গঠন, দায়িত্ব ও কর্তব্য, নির্বাচন প্রক্রিয়া, মনোনয়ন ও হলফনামা, নির্বাচনী আইন লঙ্ঘন, অনিয়ম ও অপরাধ, নির্বাচনকালীন রিপোর্টিংয়ের ধরন, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ ও তার সংস্কার, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি-২০২৫সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন। অন্যদিকে সাংবাদিক ও শিক্ষক নাজিয়া আফরিন মনামী নির্বাচনকালীন গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও নিরাপত্তা, মাল্টিমিডিয়া সাংবাদিকতা, শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, ভুয়া তথ্য, অপতথ্য, গুজব, হেট স্পিচ ও প্রোপাগান্ডা মোকাবেলায় করণীয় এবং তথ্য, ছবি ও ভিডিও যাচাইয়ের কৌশল নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণের মূল্যায়ন ও অনুভূতি প্রকাশ করেন দৈনিক ফেনীর সময়-এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক সংগ্রাম-এর প্রতিনিধি একেএম আবদুর রহীম এবং দৈনিক দেশ রূপান্তর-এর প্রতিনিধি শফি উল্যাহ রিপন।
বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ের সাংবাদিকদের নির্বাচনকালীন পেশাগত দক্ষতা বৃদ্ধি করবে এবং দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

See also  নবীনগরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী নাজমুল হোসেন তাপসের মনোনয়ন দাখিল

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category