1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ - probahonewstv
September 25, 2026, 11:03 am

ফেনীতে বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Sunday, September 14, 2025
  • 530 Time View
৫০০ শিক্ষার্থীকে পুরস্কৃত করল আলোকিত ফেনী

ফেনীতে বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

বিস্তারিত: মোহাম্মদ হানিফ ( জেলা প্রতিনিধি ফেণী )
আলোকিত ফেনী ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহরের শিল্পকলা একাডেমীতে ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরে অনুষ্ঠিত পরীক্ষায় ৫০০ শিক্ষার্থী বৃত্তি অর্জন করে সংবর্ধিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু। সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর তায়বুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মো. বাতেন এবং সাংবাদিক ফজলুল হক রানা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক জাকির আবু জাফর। স্বাগত বক্তব্য রাখেন আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন। বিএনপি, জামায়াত, শিক্ষক সংগঠন, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। দ্বিতীয় পর্বে ১ম থেকে ৮ম শ্রেণির ৫০০ শিক্ষার্থীকে পুরস্কৃত ও সংবর্ধিত করা হয়। আয়োজকরা জানান, ২০১০ সাল থেকে শিশুদের প্রতিভা বিকাশ ও প্রতিযোগিতামূলক চেতনা গড়ে তোলার জন্য এই পরীক্ষা প্রতিবছর সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে।

See also  চরমোনাইতে আ.লীগ নেতার বিরুদ্ধে সাংবাদিকের ঘরে আগুন দেওয়ার অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category