1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার হিফয বিভাগের সবক প্রদান অনুষ্ঠিত - probahonewstv
September 17, 2026, 5:30 am

ফেনীতে তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার হিফয বিভাগের সবক প্রদান অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Friday, October 31, 2025
  • 373 Time View
কুরআনের সঙ্গে প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান । আলেমদের অংশগ্রহণে ধর্মীয় আবেগঘন পরিবেশ

তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক আয়োজন

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান (চট্টগ্রাম বিভাগ)

ফেনী সদর হাসপাতাল মোড়স্থ তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার উদ্যোগে হিফয বিভাগের সবক প্রদান অনুষ্ঠান মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ও চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিন ভূঞা।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রিবাতুল মিল্লাত মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার প্রভাষক (আরবি) হাফেজ মাওলানা মোঃ ইব্রাহিম এবং তাযকিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শিক্ষা সম্পাদক মাওলানা মাঈন উদ্দিন ফয়সাল।

প্রধান অতিথি বলেন, “মহাগ্রন্থ আল কুরআন তিলাওয়াত, হিফয করা ও অনুধাবন করা সওয়াবের কাজ। পবিত্র কুরআনকে ভালোবাসলে কিয়ামতের দিন বিশেষ মর্যাদার অধিকারী হবে। হাফেজে কুরআনের পিতা-মাতাকে নূরের মুকুট পরানো হবে এবং হাফেজকে বলা হবে, ‘তুমি তিলাওয়াত করো এবং উচ্চে আরোহণ করতে থাকো।’”

তিনি সবাইকে পবিত্র কুরআনের প্রতি ভালোবাসা ও অনুরাগ বৃদ্ধি করার আহ্বান জানান।

See also  ত্রিশালে পাঁচ দফা দাবিতে সমমনা দলগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Please Share This Post in Your Social Media

More News Of This Category