1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে তরুণ নেতৃত্ব বিকাশে তিন দিনব্যাপী কর্মশালা সম্পন্ন - probahonewstv
September 25, 2026, 9:36 am

ফেনীতে তরুণ নেতৃত্ব বিকাশে তিন দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Friday, September 19, 2025
  • 204 Time View
ফেনীতে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের প্রশিক্ষণ কর্মশালা

ফেনীতে তরুণ নেতৃত্ব বিকাশে তিন দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে তিন দিনব্যাপী এই কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনীর সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম. আব্দুর রহিম, পিএফজির ফেনী সদর কো-অর্ডিনেটর মোর্শেদ হোসেন এবং নারী নেত্রী নুর তানজিলা রহমান। অতিথিরা তাদের বক্তব্যে বলেন— দ্বন্দ্ব জীবনের অংশ হলেও সংলাপের মাধ্যমে যেকোনো বিরোধ মীমাংসা করা সম্ভব। শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের ট্রেনিং অফিসার মো. মনিরুজ্জামান, এরিয়া কো-অর্ডিনেটর মো. রাসেল আহমেদ ও ফিল্ড কোঅর্ডিনেটর খোদেজা বেগম। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র ও ব্যাগ তুলে দেন আয়োজকরা।

See also  জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদে তিন নতুন পরিচালক নিয়োগ ঘিরে প্রশ্ন

Please Share This Post in Your Social Media

More News Of This Category