1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত - probahonewstv
April 25, 2026, 2:29 pm

ফেনীতে জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Tuesday, March 17, 2026
  • 48 Time View
ফেনীতে জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

ফেনীতে জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, ঈদুল ফিতর উপলক্ষে ছুটির সময়েও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের নির্দেশ ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) ফেনী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। সভায় জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ (ইউএইচএফপিও) ও তাঁদের প্রতিনিধিগণ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসারবৃন্দ, সকল উপজেলার মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ), নার্সিং সুপারভাইজার, পরিসংখ্যানবিদ, এমটি (ইপিআই), স্বাস্থ্য পরিদর্শকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও এনজিও প্রতিনিধিগণ। সভায় জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের চলমান কার্যক্রমের সার্বিক অগ্রগতি ও বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় বিভিন্ন উপজেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম, রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম, টিকাদান কর্মসূচি (ইপিআই), মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা, পরিসংখ্যান ও রিপোর্টিং কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা তাঁদের নিজ নিজ উপজেলার স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা, সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপস্থাপনা প্রদান করেন। এসব উপস্থাপনার মাধ্যমে জেলার স্বাস্থ্য ব্যবস্থাপনার সামগ্রিক চিত্র তুলে ধরা হয় এবং বিভিন্ন সমস্যার সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধি, রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা, স্বাস্থ্য প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা এবং সঠিকভাবে পরিসংখ্যান ও রিপোর্টিং কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা, টিকাদান কর্মসূচি শতভাগ সফলভাবে বাস্তবায়ন করা এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবাকে আরও শক্তিশালী করার জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন তিনি। মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে স্বাস্থ্যসেবার কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বানও জানান সিভিল সার্জন।

See also  ফুটবল মার্কার গণজোয়ার এখন ময়মনসিংহের ফুলবাড়িয়ায়

সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটির সময় জেলার সকল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়। সিভিল সার্জন বলেন, ঈদের ছুটির সময়েও জরুরি বিভাগসহ সব ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কার্যক্রম সচল রাখতে হবে এবং রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।
তিনি আরও নির্দেশনা দেন, ছুটির সময়ে ডিউটি রোস্টার যথাযথভাবে প্রস্তুত করতে হবে এবং কোনো অবস্থাতেই হাসপাতালের জরুরি সেবা বন্ধ রাখা যাবে না। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখার বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান। সভায় জেলার স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়ন, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং জনগণের জন্য আরও কার্যকর ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category