1. thpshopbd@gmail.com : admin :
পীরগঞ্জে দুই ইটভাটা উচ্ছেদ - probahonewstv
September 30, 2026, 9:15 am

পীরগঞ্জে দুই ইটভাটা উচ্ছেদ

মোঃ আলমগীর কবির, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
  • Update Time : Wednesday, February 4, 2026
  • 144 Time View
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবৈধভাবে পরিচালিত দুই ইটভাটা গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট।

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল মোবাইল কোর্ট

মোঃ আলমগীর কবির, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ভাটাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এবং পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের লক্ষ্য ছিল পীরগঞ্জ উপজেলার গুয়াগাঁও এলাকায় অবস্থিত মেসার্স বিবিএস ব্রিকস ও মেসার্স সেভেন স্টার বি ব্রিকস নামের দুটি ইটভাটা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটভাটা দুটি পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এ কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। মোবাইল কোর্টে মেসার্স বিবিএস ব্রিকসকে ২ লাখ টাকা এবং মেসার্স সেভেন স্টার বি ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  লেমুয়া–কসকাগামী সাদা ইমা গাড়ির দৌরাত্ম্য, কার নিয়ন্ত্রণে ট্রাংক রোডের স্ট্যান্ড?

Please Share This Post in Your Social Media

More News Of This Category