
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ময়দার মিলের পশ্চিম পাশের একটি বাসা থেকে সাড়ে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটিকে ঘরের ভেতরে আটকে রেখে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। খবর পেয়ে বান্দরবান সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বান্দরবান সদর থানায় নিয়ে গেছে পুলিশ।
বান্দরবান সদর থানার পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।