1. thpshopbd@gmail.com : admin :
বাউফলে বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরকে ফুলেল সংবর্ধনা - probahonewstv
April 26, 2026, 7:56 am

বাউফলে বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরকে ফুলেল সংবর্ধনা

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Sunday, December 28, 2025
  • 156 Time View
বাউফলে বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরকে ফুলেল সংবর্ধনা

বাউফলে বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরকে ফুলেল সংবর্ধনা

শামিম,পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরকে ফুলেল সংবর্ধনা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিকেল ৫টার দিকে কাগজীরপুল এলাকা থেকে একটি মিছিল সহকারে তাকে বরণ করা হয়। মিছিলটি পায়ে হেঁটে বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদারের বাসভবনস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাউফল উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ জাকির হোসেন খান। তিনি বলেন, রাজনৈতিক গ্রুপিং ও মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে হুমায়ুন কবিরকে অন্যায়ভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিষয়টি পর্যালোচনা করে পটুয়াখালী জেলা বিএনপি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার নেতৃত্বকে জরুরি বিবেচনা করে পুনরায় স্বপদে বহাল করেছে। এতে দলীয় সংগঠন আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথি মো. হুমায়ুন কবির বলেন, রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে তিনি ষড়যন্ত্রের শিকার হলেও দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রম যাচাই-বাছাই শেষে দল পুনরায় তার ওপর আস্থা রেখেছে। তিনি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান। হুমায়ুন কবির আরও বলেন, “আজকের পর থেকে বাউফলে কোনো গ্রুপিং থাকবে না। সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তি নয়, ধানের শীষ প্রতীকই হবে আমাদের একমাত্র লক্ষ্য।” তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় দলকে আরও সুসংগঠিত করতে হবে। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে মাঠে নামার আহ্বান জানান। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু ও সদস্য সচিব মকবুল হোসেন চৌধুরী, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হিরন, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলামসহ বিএনপি, মহিলা দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। উল্লেখ্য, গত ১০ আগস্ট ২০২৫ তারিখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে বিষয়টি পুনরায় পর্যালোচনা করে তাকে স্বপদে বহাল করা হয়।

See also  গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াত জোটের জাতীয় সমাবেশ

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category