1. thpshopbd@gmail.com : admin :
পাবনায় মাদক সম্রাট গ্রেপ্তার - probahonewstv
August 1, 2026, 3:01 pm

পাবনায় মাদক সম্রাট গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  • Update Time : Tuesday, February 17, 2026
  • 1716 Time View
পাবনায় মাদক সম্রাট গ্রেপ্তার | ৩৮০ ইয়াবা উদ্ধার |

৩৮০ ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, পাবনা

পাবনার আমিনপুর থানা এলাকায় কথিত মাদক সম্রাট ও চাঁদাবাজ চক্রের গডফাদার হিসেবে পরিচিত মোহাম্মদ বিপুল হোসেন (৩২) গ্রেপ্তার হয়েছেন। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানাধীন ভাটিকয়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা, একটি লাল রঙের মোটরসাইকেল এবং নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়। অভিযানটি পরিচালনা করেন আমিনপুর থানা-র কর্মকর্তারা, কাশিনাথপুর ইনচার্জ ও সাঁথিয়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশক্রমে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত বিপুল হোসেন রাণীনগর ও রূপপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় লুটপাট, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপুল উদ্ধার হওয়া মোটরসাইকেলের মালিক হিসেবে একই এলাকার অনিন্দ্য মিয়ার নাম উল্লেখ করেন। মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন থানা ইনচার্জ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলো যৌথভাবে অভিযান অব্যাহত রেখেছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category