1. thpshopbd@gmail.com : admin :
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সাচিং প্রু জেরীর বিজয়ের লক্ষ্যে আলীকদমে বিএনপির মতবিনিময় সভা - probahonewstv
July 30, 2026, 4:11 am

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সাচিং প্রু জেরীর বিজয়ের লক্ষ্যে আলীকদমে বিএনপির মতবিনিময় সভা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Saturday, December 20, 2025
  • 144 Time View
আলীকদমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও বান্দরবান-৩০০ আসনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান।

বান্দরবান-৩০০ আসনে ধানের শীষের পক্ষে মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান 

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় বিএনপির উদ্যোগে দেশ নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং বান্দরবান-৩০০ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব সাচিং প্রু জেরীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত আলীকদম বাজারস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আলীকদম উপজেলা শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব আনছার আহমেদ এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা শেখ সরোয়ার জাহান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ রিটন। এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য মংক্যানু মর্মা, সাবেক বিএনপি নেতা জনাব নুরুল ইসলাম মনু, আলীকদম উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক জনাব সুরত আলম, শ্রমিকদলের সদস্য সচিব জনাব নুরুল আফসার উদ্দীন ছোটনসহ উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে ঐক্য সুসংহতকরণ এবং উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সক্রিয়ভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বান্দরবান-৩০০ আসনে ধানের শীষের প্রার্থী জনাব সাচিং প্রু জেরীকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে একযোগে মাঠে থাকার আহ্বান জানান। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদির মৃত্যুতে সভায় উপস্থিত নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়। সভার শেষাংশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং দলকে সুসংগঠিত করে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

See also  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category