1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম থানা এলাকায় বিশেষ অভিযানে ডেভিল হান্ট গ্রেপ্তার - probahonewstv
September 23, 2026, 6:59 pm

আলীকদম থানা এলাকায় বিশেষ অভিযানে ডেভিল হান্ট গ্রেপ্তার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Tuesday, December 30, 2025
  • 210 Time View
আলীকদমে বিশেষ অভিযানে ডেভিল হান্ট গ্রেপ্তার। পানবাজার এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় নেতাকে আটক করেছে থানা পুলিশ।

পানবাজার এলাকা থেকে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সক্রিয় নেতা আটক

 মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,(বান্দরবান) প্রতিনিধি 

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে একজন ডেভিল হান্টকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ) আনুমানিক দুপুর ২টা ৪০ মিনিট থেকে বিকাল ৩টা ৪০ মিনিট পর্যন্ত আলীকদম থানাধীন ১নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পানবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আলীকদম থানার এসআই মোঃ হারুন রশীদের নেতৃত্বে পরিচালিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আলীকদম উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও সক্রিয় নেতা মোঃ বেলাল উদ্দিন বেলাল (যুগ্ম সাধারণ সম্পাদক, আলীকদম সদর ইউনিয়ন যুবলীগ) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে আসা হয় এবং বিধি মোতাবেক দেহ তল্লাশি শেষে আলীকদম থানা হাজতে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  লামা–আলীকদম–চকরিয়া সড়কে সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণহানি রক্ষা

Please Share This Post in Your Social Media

More News Of This Category