1. thpshopbd@gmail.com : admin :
সোনারগাঁওয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান জরিমানা ৫০ হাজার - probahonewstv
June 14, 2026, 7:53 pm

সোনারগাঁওয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান জরিমানা ৫০ হাজার

Reporter Name
  • Update Time : Wednesday, May 13, 2026
  • 75 Time View

সোনারগাঁওয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান জরিমানা ৫০ হাজার

হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৩ মে ২০২৬) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক।
অভিযানকালে মোগরাপাড়া চৌরাস্তা বাজার সংলগ্ন হাবিবপুর এলাকায় অবস্থিত বিভিন্ন কারখানা ও ফার্মেসিতে তদারকি চালানো হয়। এ সময় “আদি মিষ্টি ভুবন” নামক উৎপাদন কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন, মিষ্টিতে কেমিক্যাল রং ব্যবহার এবং বিভিন্ন পোকার উপস্থিতি পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া “ভাই ভাই পোল্ট্রি ফিড ও মেডিসিন কর্ণার” নামের প্রতিষ্ঠানের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন ও বিভিন্ন ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোক্তাদের স্বাস্থ্য ও অধিকার সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রতিষ্ঠান অনিয়মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনের উপপরিদর্শক আনোয়ারের নেতৃত্বাধীন একটি চৌকস টিম এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

See also  টাঙ্গাইলের মির্জাপুরে অটো চুরির আতঙ্কে চালকরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category