1. thpshopbd@gmail.com : admin :
রামুর গর্জনিয়ার পাহাড়ে নারী ডাকাত আটক, অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার - probahonewstv
April 27, 2026, 3:11 am

রামুর গর্জনিয়ার পাহাড়ে নারী ডাকাত আটক, অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Thursday, January 8, 2026
  • 106 Time View
রামুর গর্জনিয়ার পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে আটক এক নারী ডাকাত।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর শ্বাসরুদ্ধকর অভিযান, অপরাধী চক্রের সন্ধানে তৎপরতা জোরদার

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া এলাকার পাহাড়ে শ্বাসরুদ্ধকর অভিযানে এক নারী ডাকাতকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ দল। অভিযানের সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘ সময় ঘিরে রেখে অভিযান চালানোর পর নারী ডাকাতকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম প্রাথমিকভাবে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের প্রমাণ বহন করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে, ঘটনার দুই দিন পূর্বে পার্শ্ববর্তী ঈদগড় এলাকার একটি পাহাড়ি আস্তানায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে রামু থানা পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, একই ডাকাত চক্র দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী ও দুর্গম পাহাড়ি এলাকায় সংঘবদ্ধ অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটককৃত নারী ডাকাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাহাড়ি এলাকায় অপরাধ দমনে ভবিষ্যতেও এমন অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল

Please Share This Post in Your Social Media

More News Of This Category