1. thpshopbd@gmail.com : admin :
পঞ্চগড়ে ডিসি অফিসে 11 দলীয় জোটের বিক্ষোভ, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থানের ঘোষণা - probahonewstv
September 18, 2026, 6:52 am

পঞ্চগড়ে ডিসি অফিসে 11 দলীয় জোটের বিক্ষোভ, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থানের ঘোষণা

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Thursday, January 29, 2026
  • 132 Time View
পঞ্চগড়ে ডিসি অফিসে ১১ দলীয় জোটের বিক্ষোভ | দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান

পঞ্চগড়ে ডিসি অফিসে ১১ দলীয় জোটের বিক্ষোভ, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থানের ঘোষণা

মো শামীম পটুয়াখালী

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। তাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল আনুমানিক চারটা থেকে গোল চত্বর এলাকা থেকে মিছিল শুরু করে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে অবস্থান নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বিএনপির প্রার্থী নওশাত জমির বিরুদ্ধে নির্বাচনীয় আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

বিক্ষোভে অংশ নেওয়া নেতারা বলেন, প্রশাসনের এমন নিষ্ক্রিয়তায় পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে। অবিলম্বে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। বিক্ষোভ চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় বিক্ষোভকারীরা “আল্লাহু আকবার” এবং “একপাক্ষিক আচরণ মানি না, মানবো না” স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ জানাতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভ চলাকালেই মাগরিবের আজানের পর নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নামাজ আদায় করেন। নামাজ শেষে পুনরায় সমাবেশ করে নেতারা বক্তব্য প্রদান করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, সেবার মানোন্নয়নে জোর

Please Share This Post in Your Social Media

More News Of This Category