1. thpshopbd@gmail.com : admin :
ভবানীপুর বেতবাড়ী ফাজিল ডিগ্রি মহিলা মাদ্রাসায় আলিম পরীক্ষায় তিন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য - probahonewstv
June 13, 2026, 4:05 pm

ভবানীপুর বেতবাড়ী ফাজিল ডিগ্রি মহিলা মাদ্রাসায় আলিম পরীক্ষায় তিন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য

মাহবুবুল আলম ( ব্যুরো চিপ ময়মনসিংহ বিভাগ )
  • Update Time : Monday, October 20, 2025
  • 325 Time View
ভবানীপুর বেতবাড়ী ফাজিল ডিগ্রি মহিলা মাদ্রাসায় ২০২৫ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী তিনজন পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।

ভবানীপুর বেতবাড়ী ফাজিল ডিগ্রি মহিলা মাদ্রাসায় আলিম পরীক্ষায় তিন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য

মোঃ মাহাবুল আলম, বিভাগীয় ব্যুরো চিফ, ময়মনসিংহ | প্রবাহ নিউজ২৪

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর বেতবাড়ী ফাজিল ডিগ্রি মহিলা মাদ্রাসায় ২০২৫ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী তিনজন পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এ বছর নিয়মিত শিক্ষার্থী না থাকায় বিনামূল্যে ফরম পূরণের সুবিধা দিয়ে তিনজন অনিয়মিত শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়েছিল। তবে ফলাফলে কেউই উত্তীর্ণ হতে পারেননি। এতে প্রতিষ্ঠানটির বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে হতাশা দেখা দিয়েছে।

অতীতে এই মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কিন্তু বর্তমান অধ্যক্ষ মাহবুবুল আলম তোতা মিয়ার অবহেলা ও দুর্বল প্রশাসনিক ব্যবস্থাপনার কারণে শিক্ষার মান অবনতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক ও কর্মচারীদের মাসিক বেতনভাতা বাবদ প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা ব্যয় হয়। অথচ শিক্ষার্থীর সংখ্যা ও পরীক্ষার ফলাফল দিন দিন নিম্নগামী। গত ২৮ জুলাই ২০২৫ তারিখে বিভিন্ন পত্রিকায় প্রতিষ্ঠানটির দুরবস্থা নিয়ে সংবাদ প্রকাশিত হলে কিছু শ্রেণিকক্ষের সংস্কার করা হলেও শিক্ষার্থীর সংখ্যা বাড়েনি।

এ অবস্থায় এলাকাবাসী বলেন, “অধ্যক্ষের কার্যকর তদারকি ও প্রশাসনিক জবাবদিহিতা না থাকলে প্রতিষ্ঠানটি অচিরেই শিক্ষার্থীশূন্য হয়ে পড়বে।”
তারা উপজেলা শিক্ষা অফিসকে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

See also  বর্ণিল আয়োজনে ফেনী ইউনিভার্সিটির ১৩ বছরে পদার্পণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category