1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল । - probahonewstv
June 24, 2026, 9:03 am

বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল ।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান
  • Update Time : Wednesday, December 3, 2025
  • 323 Time View
বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন তেলাওয়াত ও প্রার্থনা

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন তেলাওয়াত ও প্রার্থনা


বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন তেলাওয়াত ও প্রার্থনা

বান্দরবান পার্বত্য জেলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বিকেলে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দেশনেত্রীর দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা কামনা করা হয়। এ সময় দেশের সার্বিক কল্যাণ, গণতান্ত্রিক পরিবেশের অগ্রগতি ও জাতির মুক্তি কামনাও করা হয়। অনুষ্ঠানে বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা, বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাহফিলে অংশগ্রহণকারীরা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। তাঁর সুস্থতা কামনায় সারাদেশে দোয়া অনুষ্ঠিত হচ্ছে, যা জনগণের গভীর ভালোবাসার প্রতিফলন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বাউফলে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশুর মৃত্যু

Please Share This Post in Your Social Media

More News Of This Category