
বান্দরবান পার্বত্য জেলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বিকেলে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দেশনেত্রীর দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা কামনা করা হয়। এ সময় দেশের সার্বিক কল্যাণ, গণতান্ত্রিক পরিবেশের অগ্রগতি ও জাতির মুক্তি কামনাও করা হয়। অনুষ্ঠানে বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা, বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাহফিলে অংশগ্রহণকারীরা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। তাঁর সুস্থতা কামনায় সারাদেশে দোয়া অনুষ্ঠিত হচ্ছে, যা জনগণের গভীর ভালোবাসার প্রতিফলন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”