
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পার্বত্য অঞ্চলের তিন জেলায় নিজেদের প্রার্থীদের প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—এই তিন জেলায় যথাক্রমে অ্যাডভোকেট মনজিলা সুলতানা, প্রিয় চাকমা এবং মংসা প্রু চৌধুরী পেয়েছেন দলের মনোনয়ন। ১০ ডিসেম্বর, বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সদস্যসচিব আখতার হোসেন এসব নাম ঘোষণা করেন। তিনি জানান, আসন্ন নির্বাচনে প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে এনসিপি, যার মধ্যে পার্বত্য তিন জেলার প্রার্থীরাও অন্তর্ভুক্ত। সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, “নাগরিকের স্বার্থ ও যোগ্যতার ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন করার লক্ষ্যে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ।”
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।