1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে তথ্য অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত। - probahonewstv
July 30, 2026, 6:12 pm

বান্দরবানে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে তথ্য অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Sunday, July 5, 2026
  • 33 Time View

বান্দরবানে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে তথ্য অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান, ৪ জুলাই ২০২৬: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদপ্তরের উদ্যোগে বান্দরবান প্রেসক্লাবে “নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের ভূমিকা” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠানে তিনি বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। সত্য ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম জনগণের আস্থা অর্জন করতে পারে।

কর্মশালায় নির্বাচনী সময়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশন, তথ্য যাচাই, গুজব প্রতিরোধ, নৈতিক সাংবাদিকতা এবং গণমাধ্যমের পেশাগত দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী সাংবাদিকরা মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানে বান্দরবানের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সত্যনিষ্ঠ সাংবাদিকতা গণতন্ত্রের শক্তি, আর দায়িত্বশীল গণমাধ্যমই জনগণের আস্থার প্রতীক।

See also  আলীকদমে বন্যাদুর্গতদের পাশে ৫৭ বিজিবি: ৭০টির বেশি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category