1. thpshopbd@gmail.com : admin :
ফেনী-বিলোনিয়া মহাসড়কে বৃষ্টিজনিত দুর্ঘটনা: ফুলগাজীর মুন্সিরহাটে ট্রাক উল্টে পড়ল - probahonewstv
August 2, 2026, 6:47 am

ফেনী-বিলোনিয়া মহাসড়কে বৃষ্টিজনিত দুর্ঘটনা: ফুলগাজীর মুন্সিরহাটে ট্রাক উল্টে পড়ল

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Wednesday, September 17, 2025
  • 132 Time View
বৃষ্টিতে বিপদজনক ফেনী-বিলোনিয়া মহাসড়ক

ফেনী-বিলোনিয়া মহাসড়কে বৃষ্টিজনিত দুর্ঘটনা: ফুলগাজীর মুন্সিরহাটে ট্রাক উল্টে পড়ল

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি

ফেনী-বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কে টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা ও কাদার কারণে চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। মঙ্গলবার সকালে ফুলগাজীর পুরাতন মুন্সিরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দুর্ঘটনায় পতিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের ভাঙাচোরা অংশে পানি জমে ও রাস্তায় পিচ্ছিল অবস্থা তৈরি হওয়ায় যানবাহন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে। এর ফলে প্রায়ই এ রুটে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। যাত্রী ও পরিবহন শ্রমিকদের অভিযোগ, সামান্য বৃষ্টিপাত হলেই এ সড়কে গাড়ি চালানো হয়ে ওঠে ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে গেছে।

See also  পরশুরামে রাস্তার মাঝখানে কালভার্ট নির্মাণ: প্রতিদিন বাড়ছে দু/র্ঘট/নার ঝুঁকি

Please Share This Post in Your Social Media

More News Of This Category