1. thpshopbd@gmail.com : admin :
নবীনগরে নৌকা ভেড়ানো নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির - probahonewstv
April 26, 2026, 10:56 am

নবীনগরে নৌকা ভেড়ানো নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

Reporter Name
  • Update Time : Sunday, April 26, 2026
  • 56 Time View

নবীনগরে নৌকা ভেড়ানো নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির
মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নৌকা ভেড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টার দিকে নবীনগর বাজারের মনুবাবুর ঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বগডহর ও মোহল্লা গ্রামের দুই পক্ষের মধ্যে ঘাটে নৌকা ভেড়ানোকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা মুহূর্তেই হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে বগডহর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা হারিজ মিয়ার বড় ছেলে হানিফ মিয়া (৫৫) গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে জানা গেছে, মোহল্লা গ্রামের আব্বাস খা মেম্বার বাড়ির মোহাম্মদ খা-এর ছেলে এলেম খা এ ঘটনায় জড়িত থাকতে পারেন বলে অভিযোগ উঠেছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে নিশ্চিত করবে পুলিশ।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি নিয়ে পুরো এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।

See also 

Please Share This Post in Your Social Media

More News Of This Category