1. thpshopbd@gmail.com : admin :
ফেনীর তিন সংসদীয় আসনে ৩৫ মনোনয়নপত্র যাচাই-বাছাই - probahonewstv
April 26, 2026, 10:21 am

ফেনীর তিন সংসদীয় আসনে ৩৫ মনোনয়নপত্র যাচাই-বাছাই

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Monday, January 5, 2026
  • 111 Time View
ফেনীর তিন সংসদীয় আসনে ৩৫টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২২টি বৈধ ও ১৩টি বাতিল ঘোষণা।

ফেনীর তিন সংসদীয় আসনে ৩৫ মনোনয়নপত্র যাচাই-বাছাই
বৈধ ২২, বাতিল ১৩; ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত

আবু বক্কর ছিদ্দিক.স্টাফ রিপোর্টার, ফেনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে ফেনী জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে ফেনী-১, ফেনী-২ ও ফেনী-৩ আসনে মোট দাখিলকৃত ৩৫টি মনোনয়নপত্রের মধ্যে ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে বিভিন্ন ত্রুটি, তথ্যগত অসঙ্গতি ও বিধি লঙ্ঘনের কারণে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, ফেনী-১ আসনে দাখিলকৃত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রটি তাঁর মৃত্যুর খবরের প্রেক্ষিতে স্থগিত ঘোষণা করা হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান। বাতিল হওয়া মনোনয়নপত্রের মধ্যে ফেনী-১ আসনে ৩ জন, ফেনী-২ আসনে ৫ জন এবং ফেনী-৩ আসনে ৪ জন প্রার্থী রয়েছেন। যাচাই-বাছাই শেষে অবশিষ্ট ২২ জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়ন বৈধ হওয়ায় ফেনী-১ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। অন্যদিকে ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিকের মনোনয়ন বৈধ ঘোষণা করায় তাঁরা নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেবেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইকে কেন্দ্র করে দিনভর জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় প্রার্থী, সমর্থক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রশাসন সূত্রে জানা গেছে, পুরো যাচাই-বাছাই কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা আপিল ও মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

See also  ব্রাহ্মণবাড়িয়ায় দোকানে জরিমানা

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category