1. thpshopbd@gmail.com : admin :
ফুলবাড়ীয়ায় ওয়ারেন্টভুক্ত আসামির বিরুদ্ধে বাদিকে মারধর করে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ - probahonewstv
September 26, 2026, 8:57 am

ফুলবাড়ীয়ায় ওয়ারেন্টভুক্ত আসামির বিরুদ্ধে বাদিকে মারধর করে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, January 20, 2026
  • 220 Time View
ফুলবাড়িয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামির বিরুদ্ধে কৃষককে মারধর করে এক লক্ষ তের হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

রাতের আঁধারে কৃষককে হামলা, মাথায় ইটের আঘাতে অজ্ঞান; থানায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলার ১০ নম্বর কালাদহ ইউনিয়নের হোরবাড়ি গ্রামের আরফানের মোড়ে ওয়ারেন্টভুক্ত এক আসামির নেতৃত্বে মারধর ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে। অভিযোগ অনুযায়ী, নুর ইবনে সাইফুদ্দিন সোহান ওরফে সাইফুদ্দিনসহ কয়েকজন দুলাল নামে এক কৃষককে মারধর করে এক লক্ষ তের হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুলাল মিয়াকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মামুন মিয়া ফুলবাড়িয়া থানায় একজনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দুলাল মিয়ার দায়ের করা একটি মামলায় নুর ইবনে সাইফুদ্দিনের বিরুদ্ধে প্রায় ৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। ওই মামলায় বিজ্ঞ আদালত সাইফুদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অভিযোগে আরও বলা হয়, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই সাইফুদ্দিন বিভিন্ন সময়ে দুলাল মিয়াকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী একাধিকবার ফুলবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং পুলিশ তদন্ত কার্যক্রমও সম্পন্ন করেছে।

ঘটনার দিন দুলাল মিয়া স্থানীয় আছিম বাজার থেকে এক লক্ষ তের হাজার টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১০টার দিকে আরফানের মোড়ে পৌঁছালে সাইফুদ্দিন গং অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। ইট দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। জ্ঞান ফেরার পর তার কাছে থাকা নগদ অর্থ আর পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

See also  আলীকদমে সহিংসতার শিকার নারী ও শিশুদের সুরক্ষায় পুলিশ-জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category